বাজকুল কলেজে অশান্তি, বিক্ষোভ তৃণমূলের - The News Lion

বাজকুল কলেজে অশান্তি, বিক্ষোভ তৃণমূলের




দি নিউজ লায়ন ;   পূর্ব মেদিনীপুরের বাজকুল মহামিলনী কলেজে পরিকল্পিত ভাবে এবিভিপি-র হামলার প্রতিবাদে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য টিএমসিপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগে বিজেপি এবং এবিভিপি-র বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল ছাত্র পরিষদ কর্মীসমর্থকরা। অভিযোগ,  সোমবার বাজকুল কলেজে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে হামলা চালায় এবিভিপি ব্যাপক মারধর করা হয় তৃণমূল ছাত্র পরিষদ কর্মী-সমর্থকদের এমনকি কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের বেধড়ক মারধর করা হয় কলেজে ভাঙচুর কলেজের বাইরে দাঁড়িয়ে থাকে একাধিক গাড়ি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। 


এই ঘটনার প্রতিবাদে এদিন পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পথে নামে তৃণমূল ছাত্র পরিষদ। জেলার প্রতিটি কলেজে বিক্ষোভ প্রদর্শন করে তারা।।মঙ্গলবারের এই কর্মসূচিতে দেশপ্রাণ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ থেকে নেতৃত্ব দেন ছাত্রনেতা টিএমসিপি ইউনিট সভাপতি আবেদ আলী খান, তারাশঙ্কর পন্ডা, নিমাই দাস, তমাল দাস, বিশ্বজিৎ বাড়ুই, মৃণাল কান্তি দাস, সোমনাথ আদক, পুষ্পেন্দু বিকাশ বেরা, অরিন্দম দেবনাথ, সৈকত জানা, অমৃত মাইতি প্রমুখ। 


জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে জেলাজুড়ে আদি বিজেপি এবং নব্য বিজেপির মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে। এই সমস্ত বিষয় থেকে নজর ঘোরাতে পরিকল্পিতভাবে তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে। প্ররোচনা দেয়া হচ্ছে। এরই প্রতিবাদে এদিন টিএমসিপি বিক্ষোভ দেখালো। আগামী দিনে লাগাতার বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ চলবে বলে জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি গন্ডগোল পাকানোর চেষ্টা করল তৃণমূল কর্মী সমর্থকরা প্রতিরোধ করবেন বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.